আজই বাড়িতে বানিয়ে ফেলুন রেস্তরার মতো চিকেন ফাহিতা - The News Lion

আজই বাড়িতে বানিয়ে ফেলুন রেস্তরার মতো চিকেন ফাহিতা

 


দি নিউজ লায়ন;  

উপকরণ

এক কাপ মোরগের বুকের মাংস

এক চা চামচ লেবুর রস

 চা চামচের চার ভাগের এক ভাগ সাদা গোলমরিচের গুঁড়ো

 দুই চা চামচ পুদিনাপাতাকুচি

কাপের চার ভাগের এক ভাগ পেঁয়াজ

দুই চা চামচ ধনে গুঁড়ো

 দুই চা চামচ রসুন বাটা

আধ কাপ ক্যাপসিকাম টুকরো

 আধ কাপ তেল

স্বাদমতো নুন

ছয়টি চাপাতি রুটি

কাপের তিন ভাগের এক ভাগ মেয়নেজ

দুটি শশা

দুটি টমেটো




প্রণালি

প্রথমে একটি বাটিতে মোরগের মাংসের সাথে লেবুর রস, সাদা গোলমরিচের গুঁড়ো, পুদিনাপাতাকুচি, ধনে গুঁড়ো এবং নুন দিয়ে ১০ থেকে ১৫ মিনিটের জন্য মেরিনেট করে রেখে দিন। ১৫ মিনিট পর কড়াইয়ে তেল ঢেলে তাতে মেরিনেট করা মাংসগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে অন্য একটি পাত্রে রাখুন।


এবার ফ্রাইপ্যানে একে একে রসুন বাটা ও ধনে গুঁড়ো দিয়ে একটু নেড়ে এর মধ্যে ভেজে রাখা মাংসগুলো দিয়ে তাতে আবারও নুন, সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে নাড়ুন। কিছুক্ষণ পর পুদিনাপাতা দিয়ে রান্না করে প্লেটে তুলে রাখুন। এর পর আগে থেকে তৈরি করা রুটির ওপর তুলে রাখা মাংস, ক্যাপসিকাম, শশা, পেঁয়াজ, টমেটো ও মেয়নেজ দিয়ে রোল আকৃতির বানিয়ে প্লেটে তুলে রাখুন। সবশেষে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের চিকেন ফাহিতা। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.